ঘুমের ঘোরে স্বপ্ন
এসে বাঁধল বাসা মনে
কি হলো তোর হঠাৎ করে
বিরস বদনে
তোর সাথে ছিলাম যখন
দুরন্ত সেই দিনে
চাইতি আমায় ফেলতে
ছুড়ে বড় হবার টানে
অনেক বড় হয়ে গেছিস
সবার উপর মাথা
অনেক কাজের কাজী রে
তুই সকাল সন্ধ্যাবেলা
এখন তোর মনের মাঝে
কোন অতীতের ছায়া
কোন দুরন্ত দুষ্ট
সময় তোর স্বপ্নে ধরে কায়া
তেপান্তরের মাঠগুলি
সব খাঁ খাঁ শুন্য মনে
আবার যদি বৃষ্টি জলে
হুটোপুটিরা খেলে
আবার যদি আমার ঘুড়ি
আকাশ পানে ধায়
মার্বেল লাটিম
ডাঙ্গুলিরা প্রাণটা ফিরে পায়
ছোট ছোট দুষ্টুমী আর
মায়ের আদরের শাষন
হেরে গেলে খেলায় কোন
কাঁদত ভীষণ মন
সেই সে আমার ছোট্ট
বেলা আমার ছোট মন
বারে বারেই আসছে
ফিরে ঘুম বা জাগরন
বলছে আমায় এখন কেমন
চাইতি হতে বড়
হরিয়ে যাওয়া মধুর
সময় ফিরবে না যে কারো

No comments:
Post a Comment