google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Wednesday, January 2, 2019

চিরকুট সিরিজ ৬


চিরকুটঃ ২৬
সম্পদ খাবে লোকে
আর দেহ খাবে পোকে
জন্ম থেকে মৃত্যু
এই তার মানে

চিরকুটঃ ২৭
ভুলে গিয়ে যদি ভালো থাকো
তবে তাই হোক
চৈত্রের খরতাপে অবিরাম জ্বলে পুড়ে
মেঘেরা শুকাক

চিরকুটঃ২৮
আঁধারের পর্দা চিড়ে আসে আলোর প্রভাত
নতুন স্বপন কত উকি দেয় মনে
স্বপনের দাঁড় বায় শত ডিঙ্গা কোষা
কত শত ডুবে যায় আঁধারের কোণে

চিরকুটঃ২৯
পাতা ঝরার দিন এলো আজ
পর্ণমোচীর বনে
পুরনো সকল পাতা ফেলে দাও
নতুনের আবাহনে

চিরকুটঃ৩০
শিক্ষা তোমার অনেক আছে
কন্ঠে নারীর মুক্তিকামী
ঘোর নিশীথের নিষিদ্ধ রাগ
আড়ালে খুব ত্রিকোণপ্রেমী