চিরকুটঃ ২১
তোমার ভোগে কম হয়ে
যায়
চাইলে তুমি ফেরাও
হাত
দিন শেষে যেই চাইবে
হিসাব
আসবে গভীর আঁধার রাত
চিরকুটঃ ২২
প্রেম যদি খাঁটি হয়
সহজে তা মরে না
খাঁটি প্রেম খাঁটি
কিনা
দূরে রেখে যাচ না
চিরকুটঃ ২৩
বর্ষা ঝাপটিায়
জানালার আরশীতে
হৃদয়টা তরপায়
নয়নের বাষ্পেতে
চিরকুটঃ ২৪
কিসের সুখে গা
ভিজালি
অল্প ছিটা বৃষ্টিতে
তারচে ভালো যাচ্ছি
পুড়ে
অনল সম খরাতে
চিরকুটঃ ২৫
স্বপ্নে বিভোর হয়ে
কাটালি যে রাত
কত যে গোলাপ বাগান
প্রেয়সীর হাত
নেই জ্বরা কষ্ট সুখী
সব সুখে
জেগে উঠ সম্মুখে তোর
কঠিন প্রভাত




