google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Saturday, December 29, 2018

চিরকুট সিরিজ ৫


চিরকুটঃ ২১
তোমার ভোগে কম হয়ে যায়
চাইলে তুমি ফেরাও হাত
দিন শেষে যেই চাইবে হিসাব
আসবে গভীর আঁধার রাত

চিরকুটঃ ২২
প্রেম যদি খাঁটি হয়
সহজে তা মরে না
খাঁটি প্রেম খাঁটি কিনা
দূরে রেখে যাচ না

চিরকুটঃ ২৩
বর্ষা ঝাপটিায়
জানালার আরশীতে
হৃদয়টা তরপায়
নয়নের বাষ্পেতে

চিরকুটঃ ২৪
কিসের সুখে গা ভিজালি
অল্প ছিটা বৃষ্টিতে
তারচে ভালো যাচ্ছি পুড়ে
অনল সম খরাতে

চিরকুটঃ ২৫
স্বপ্নে বিভোর হয়ে কাটালি যে রাত
কত যে গোলাপ বাগান প্রেয়সীর হাত
নেই জ্বরা কষ্ট সুখী সব সুখে
জেগে উঠ সম্মুখে তোর কঠিন প্রভাত

Monday, December 3, 2018

চিরকুট সিরিজ ৪


চিরকুটঃ ১৬
ভোটের সময় আসলে নেতা
ভোট মাঙ্গে হাত জোড় করে
ভোটের পরে নেতাই তখন
সবার আগে ল্যাঙ্গ মারে

চিরকুটঃ ১৭
বোতল পানি ফোঁস করে কেন
প্রশ্ন মনে ভোটারের
ফোঁস পানি টা খাওয়ানো মানে
ভোটার বোকা বানানের

চিরকুটঃ ১৮
হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা
জিতলে এবার ভোটে
রড নেহী ও বাঁশ ভরেগা
ডেভেলপমেন্ট বটে

চিরকুটঃ ১৯
বয়স যখন উনিশ কুড়ি
রঙ্গিন চোখে রুপ দেখি
পলক ফেলেই তাকিয়ে দেখি
বন্ধুরা সব বুড়া বুড়ী

চিরকুটঃ ২০
আঙ্গুর ফল টক হয়
ছুঁতে যদি না পারি
ঝরে যদি লোভের লালা
ছুঁতে দিও না নারী

রুবাইয়াতঃ ৫


অনেক কাজে ব্যস্ত ভীষণ
       অবসর নেই মোটে
সকাল সন্ধ্যা বিকেল দুপুর
       ব্যস্ততাটাই জোটে
দিগন্ত ছোঁয়ার ইঁদুর দৌড়ে
ক্ষুদ্র বৃহৎ স্বার্থ হতে
কেটে যদি বাদ দিতে হয়
ভালোবাসাই কাটে।