google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Showing posts with label শৈশব ফিরে আসে. Show all posts
Showing posts with label শৈশব ফিরে আসে. Show all posts

Monday, October 15, 2018

শৈশব ফিরে আসে


ঘুমের ঘোরে স্বপ্ন এসে বাঁধল বাসা মনে
কি হলো তোর হঠাৎ করে বিরস বদনে
তোর সাথে ছিলাম যখন দুরন্ত সেই দিনে
চাইতি আমায় ফেলতে ছুড়ে বড় হবার টানে
অনেক বড় হয়ে গেছিস সবার উপর মাথা
অনেক কাজের কাজী রে তুই সকাল সন্ধ্যাবেলা
এখন তোর মনের মাঝে কোন অতীতের ছায়া
কোন দুরন্ত দুষ্ট সময় তোর স্বপ্নে ধরে কায়া
তেপান্তরের মাঠগুলি সব খাঁ খাঁ শুন্য মনে
আবার যদি বৃষ্টি জলে হুটোপুটিরা খেলে
আবার যদি আমার ঘুড়ি আকাশ পানে ধায়
মার্বেল লাটিম ডাঙ্গুলিরা প্রাণটা ফিরে পায়
ছোট ছোট দুষ্টুমী আর মায়ের আদরের শাষন
হেরে গেলে খেলায় কোন কাঁদত ভীষণ মন
সেই সে আমার ছোট্ট বেলা আমার ছোট মন
বারে বারেই আসছে ফিরে ঘুম বা জাগরন
বলছে আমায় এখন কেমন চাইতি হতে বড়
হরিয়ে যাওয়া মধুর সময় ফিরবে না যে কারো