প্রতিদিন প্রতিসময়
এক অনৈর্ব্যত্কিক সকাল আসে
এক লম্বা নির্ঘুম
রাত্রি শেষে দূরাগত স্বপ্নের মতো
যে সূর্যটা ডুবে যায়
অন্ধকারের অতল গহ্বরে
সারারাত আকাশের কোন
এক কোনে ডুবে
পুরতে থাকে ভাটার
ইটের মতো
ঘুমহীন আকাশের
হৃদয়ের জলন্ত উনুনে
পুরতে পুরতে উদগীরন
করে ধোঁয়া ও অনল আভা
প্রতি প্রত্যুষে যে
আগুন জ্বলতে দেখ ভোরের আকাশে
সেখানে রাত্রি পোড়ে
সূর্যের সাথে সাথে
পোড়া রাত্রির গা
থেকে আসে ভোরের সুবাস
পোড়া রাত্রির আগুন
বয়ে আনে ভোরের বাতাস
পোড়া রাত্রির চোখের
জল শুকতারা হয়ে আসে
শুধু ঘুমহীন দুচোখ
ধোঁয়াহীন আগুনে হৃদয় পোড়ায়

No comments:
Post a Comment