যখন তোমার হিয়ার
মাঝে
পিয়াস হবে ব্যাকুল
সেই পিয়াসার জলের
খোঁজে
তুমি আমার কাছে এসো।
রৌদ্র জ্বলা তাপের
বেলায়
ঝড় তুফানের দিনে
উড়িয়ে আঁচল লুটিয়ে
ধুলায়
তুমি আমার কাছে এসো।
বর্ষা যখন অঝোর ধারায়
সিক্ত তোমার বসন
জানালা পাশের কদম
তলায়
তুমি আমার কাছে এসো।
ছতিম ফুলের ছড়িয়ে
সুবাস
শিউলী ভেজা ভোরে
রেশমী কাশের শুভ্র
সুহাস
তুমি আমার কাছে এসো।
পাকা ধানের গন্ধে মাতাল
নীলের ভেলা মেঘ
পাখ পাখালীর সুখের
সকাল
তুমি আমার কাছে এসো।
ঘুম ভাঙ্গা আলসে
সকাল
আবছা কুয়াশাতে ঢাকা
রেশমী চুড়ীর বাজিয়ে
ত্রিতাল
তুমি আমার কাছে এসো।
ফুলের বনে রঙ্গের
মেলা
মুকল বনে ভ্রমর
ভসিয়ে এবার প্রেমের
ভেলা
তুমি আমার কাছে এসো।

No comments:
Post a Comment