পথের মাঝে ঘুরে
ঘুরে
করছ সময় অপচয়
সময় গেলে হাজার
খুঁজেও
পাবেনা তার
পরিচয়
এখন তোমার সবাই
আছে
বন্ধু স্বজন
অগনতি
আঁধার পথে হাতের
কাছে
মিলবেনা ধুপ
মোমবাতি
এখন তোমার শক্তি
ভীষণ
অর্থ বিত্ত
বৈভবে
বন্ধু আসে দুধের
মাছি
সেই মধুরই সৌরভে
ভগ্নদেহ ছিন্ন
বসন অন্ধকারে
থাকবে পরে
বিষন্নমন
দুধের মাছি আসবে
না আর
কাঁদবে দুচোখ
নিজেরইমন
পথের মাঝে ঘুরে
ঘুরে
পথ হয়েছে বাড়ী
পথই হবে সবচেয়ে
আপন
চিনতে যদি পারি
তাইতে বলি থাকতে
সময়
হুশিয়ার হও মনা
আপনাতে হও আপনি
স্নাত
আপনারে চাই
জানা।

No comments:
Post a Comment