google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Monday, September 3, 2018

অনুকাব্য ২

পরের তরে পুড়লে হৃদয়
ধুপের মতোই গন্ধ ছড়ায়
হিংসা বিদ্বেষ রাখলে পুষে
নষ্ট বাসেই হৃদয় ডুবায়।

হৃদয় করো অনেক বড়
সাগরসম প্রশান্ত
অতল গভীর হৃদয়ে ধরে
ভালোবাসা অনন্ত।

আগুন জ্বালিয়ে দিলে
হুতাশন তারে কয়
আগুনে জ্বালিয়ে পরে
সোনা খাঁটি করা হয়।

অতল গভীর হৃদয় যাহার
মানব সেবায় হয় ব্রতী
সেইতো আসল স্রষ্টা পুজে
স্বর্গে তাহায় করে নতি।












যদি কারো হাত হতে ভাই
প্রতিবেশী কষ্ট পায়
বিচার দিনে তার হতে মোর
নবী (সাঃ) মুখ ফিরায়।

শক্তিতে মদ-মত্ত ওরে
ধরা সরা এক সমান
কুাস্তিতে বীর শ্রেষ্ঠ মহান
অটল থাকো পাহাড় প্রমাণ
নিজের মনের সংগে লড়ে
সদাই হারো কি নিস্প্রাণ !!

যুক্তি শেষে হারলে পরে 
যতই কষে গাল পারো
গালটা সদাই আসবে ফিরে
তাই যুক্তিটাকে ধার করো।

No comments:

Post a Comment