google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Tuesday, September 4, 2018

মেঘ প্রিয়া

তোর আঁচল কালো মেঘ যেন
বাতাসে উড়ছে চুল
তোর হাসিতে ঝর-ঝর ঝরে
কদম কেয়ার ফুল

তোরে খুঁজে ফিরি দিগন্ত জুড়ে
আকাশ যেখানে শেষ
দিগন্ত লোকে মেঘ চিরে পাই
তোরই হাসির রেশ

মেঘের নামে দিলাম যেই চিঠি
আকাশের নীল খামে
বলল আকাশ ওরে মেঘ চোরা
আমার প্রিয়ার নামে !

আকাশের রঙ কালো হয়ে উঠে
কষ্টের কালো জমায়
তারেই কিনা তুই করলি চুরি
আমার বুকেযে ঘুমায়।

No comments:

Post a Comment