google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Monday, September 10, 2018

স্মৃতির ঠাস বুননে স্বপ্নের চাষ


এদিক ওদিক তাকিয়ে কি খুঁজছিস
আমি তোকে বলেছিলাম
কোন একদিন আমরা হারিয়ে যাব
হাহা করে হেসেছিলি তুই!
যেন আমরা সত্যিই কোনদিন হারাতে পারি না
আজ দেখ! খুব মনে করে দেখ
স্তব্ধ কোন সন্ধ্যার বৃষ্টিতে আমরা মূক ও মৌন
আমাদের অতৃপ্ত আত্মার ক্রন্দন ধ্বণি
গুমড়ে উঠছে যেন পিরামিডের ভিতর আত্মার শ্বাস
হৃদয়ের আবেগগুলি বাঁধা আছে অদৃশ্য তন্ত্রীতে
তড়িতাহতের মতো মাঝে মাঝে কি কেঁপে উঠে
স্মৃতির ঠাস বুননে আজ চাপা আছে
আমাদের অবিরল অবদমিত ইচ্ছেগুলি
তবুও স্বপ্নবুনি! স্বপ্নেরা খেলা করে গহীন কন্দরে
ক্ষুদ্র ক্ষুদ্র আবেগ খামারে চাষ করে স্বপ্ন বানাই
সেই স্বপ্ন খুঁজছিস তুই? 
তবে আয়, স্বপ্ন গেঁথে গেঁথে সম্ভাবনা বানাই।


No comments:

Post a Comment