google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Wednesday, October 3, 2018

অভ্র দিয়ে লেখার জন্য খুটিনাটি

যারা ইন্টারনেট এ ব্লগে ফেসবুকে লেখালেখি করেন তাদের অভ্রতে লিখতে হয়। তাদের জন্য আমার এই
ক্ষুদ্র প্রয়াস.

ক=k           খ=kh            গ=g                   ঘ=gh                   ঙ=Ng
চ=c            ছ=ch            জ=j                   ঝ=jh                    ঞ=NG
ট=T           ঠ=Th            ড=D                  ঢ=Dh                   ণ=N
ত=t           থ=th              দ=d                   ধ=dh                    ন=n
প=p           ফ=f,ph         ব=b                    ভ=v,bh                ম=m 
য=z            র=r               ল=l                    শ=sh,S                ষ=Sh 
স=s            হ=h              ড়=R                  ঢ়=Rh                   য়=y,Y 
ৎ=TH/t``(``১ এর বা পাশে double click)
 ং=ng
 ঃ=:
 ঁ=qq/^ 

অ=o         আ,া=a
ই, ি=i      ঈ, ী=I 

উ, ু=u      ঊ, ূ=U 
ঋ, ৃ=rri    এ, ে=e
ঐ, ৈ=oi    ও, ো=O 

ঔ, ৌ=OU

ব(ফলা) দায়িত্ব=w  

য(ফলা)ব্যয়=y,Z 
র(ফলা) ব্জ্র=(c)r-ব্জ্রbj(c)r
রেফ(যেমন-কর্মকার)=(v)rr(c)-কর্মকারko(v)rr(c)mokar
 ্(হসন্ত)=hs/,, (double coma) 

যুক্ত বর্ণঃ ক্ষ(কপোতাক্ষ)=kSh/
kkh• হ্ম(ব্রহ্মপুত্র)=hm 

ঞ্জ(ব্যঞ্জন)=NGj or nj 
ঞ্ছ(মনোবাঞ্ছনা)=NGch or nch 
ঞ্ঝ(ঝঞ্ঝা)=NGjh or njh• 
ঙ্ক(পালঙ্ক)=nk 
ঙ্গ(পতঙ্গ)=ng or Ngg 
ণ্ড(ঠাণ্ডা)=ND
ষ্ণ(তৃষ্ণা)=SHN
ঞ্চ(সঞ্চয়)=NGc or nc 

জ্ঞ(বিজ্ঞান)=jNG or gg

Wednesday, September 26, 2018

ছয় নয়ে নয়ছয়


তোর দেখা সংখ্যাটা ছয়
আমার কাছে নয়
নয় ছয়ের এই গোলমালে
হতে পারে নয়ছয়
তুই দেখলি দাঁড়িয়ে পুবে
পশ্চিমেতে আমি
ছয় হয়ে যায় নয়ের আকার
উল্টে দিলে ভুমি
দেখলাম আমি একসাথে তুই
একই রঙ্গের ছবি
ভাবতে গেলেই বদলে যাবে
বেঢপ রঙ্গের কালি
ভাবনা হলো সতীন সবার
তোর বা আমার কাছে
ভাবতে গেলেই নয়ের ছয়ের
গোলটা যাবে বেধে।


Monday, September 24, 2018

অনুকাব্য ৪ (মানুষ)


১.
মসজিদ আর মন্দির বড় আজব জায়গা ভাই
ধনী গরীব নির্বিশেষে হেথা সবাই ভিক্ষা চাই
বর যাত্রায় দেখবে সবাই তোমার আগে আগে
শব যাত্রায় সবাই পিছে কেউ যাবে না আগে
এমনি করে সুখের দিনে সবাই আগেই রয়
দুঃখের দিনে যে যার মতো কেউতো করো নয়
মোমবাতিটা জ্বালো করতে মৃত লোকের স্মরণ
জন্মদিনে সেটাই নিভাও অদ্ভুত সব করণ

২.
নুনের মতো জ্ঞান দেয় যে তাকেই বন্ধু মানো
মিষ্টি কথার পিছেই থাকা দুষ্টটাকে জেনো
পিপড়ে কভু ভিরবে না তিতকে নুনের কাছে
কামড়ে দিতে ছাড়বে না সে মিষ্টি যেথায় আছে

৩.
দেয়াল গাঁথা পেরেক একাই
বইল যত বোঝা
ঝুলতে থাকা ছবিই জানে
প্রশংসাটা সোজা

৪.
সত্য পথে কেউ চলে না বাঁকা পথেই মজা
বুঝলোনা সে পথটা বাঁকা আগুন পানে সোজা
দুধ বেঁচে খায় সেই অভাগা সারা গাঁয়ে হাঁটে
মদ যে বেচে সবাই কেন তার দোকানেই ছোটে?
জল মেশালে নিব না দুধ হুমকি জোটে সদাই
মদে আবার নিজের হাতেই বরফ জলটা মেশাই

৫.
একই ঘরে থাকতে পারে বেদ বাইবেল কোরান
গ্রন্থাগারে কেই বা কবে এদের লড়াই থামান
লড়েন যারা এসব নিয়ে তাদের তরেই বলি
লড়ার আগে আসেন একটু কেতাব কোরান পড়ি

৬.
মানুষ বড়ই আজব প্রাণী সৃষ্টি জীবের মাঝে
সবার চেয়ে সবচেয়ে জ্ঞানী সেরা সকল কাজে
বুদ্ধি কিন্তু সবার আছে মানুষ কেন সেরা
হুদয় মাঝে বিবেক আছে সেটাই জ্ঞানের রাজা
বিবেক দিলেন সৃষ্টি করে মন্দ ভালো বুঝ
মন্দ রেখে ভালোর কাজে হৃদয় দিয়ে ঝুঝ
তবেই হবে আসল মানুষ সৃষ্টি কুলের রাজা
বনের রাজা জলের রানী সবাই তোমার প্রজা।


Saturday, September 22, 2018

এমন দেশের ন্বপ্ন দেখি


এই দেশে মানুষের মনে মায়া ছিল
পাড় ভাংগা কালো জলের ঢেউ ছিল
সরিষা ক্ষেতের মায়াবী হলুদ রঙ ছিল
ঘরে ঘরে বিন্নী ধানের খই ছিল

এই দেশে ভেজা মাটির সোদাগন্ধ ছিল
গোলাপ বকুল গন্ধরাজের ফুল ছিল
 লাল গোলাপি সাতরংগা রঙধনু ছিল
বৃষ্টি শেষে অলস বিকেল গান ছিল

ককিল শায়খ বউ কথা কও সুর ছিল
রাখাল কিষাণ ধান ভাংগানোর গান ছিল
গাছির ছেনী খেজুর রসের ঘ্রাণ ছিল
বরশি ছিপে কই মাগুরের ঝাঁপ ছিল

ছই তোলা নাও নাইওর যাওয়ার চল ছিল
বৈঠা হালে মাঝির গালের গান ছিল
পিঠা পুলি পায়েশ খাওয়ার দিন ছিল
রাত প্রহরীর পহরান্তের হাঁক ছিল

উঠান ধারে অনংগ বউ চাইছিল
লাংগল কাঁধে প্রিয়তম তার ফিরছিল
বাসন্তী ফুল দল মেলে সব দুলছিল
ভালবাসার মিষ্টি বাতাস বইছিল।


Tuesday, September 18, 2018

প্রেয়সীর আবছায়া


আমার দখিনা দুয়ার খোলা উত্তরের জানালাও
বাতাসের অবিরল আসা যাওয়া কি বন্ধ করতে পারি?
খাটের মশারি খোলা বিদ্যুতের বাতিগুলিও
জোনাকীর আলোকে কি আমি ম্লান করতে পারি?
মনের গহীন গাঙ্গে ঢেউ খেলে অবিরল
ছইয়ের আড়াল থেকে ঘোমটা চেরা হাসির আলো
রোজ রাতে ঢেউ ভেঙ্গে পাড়ি দেই প্রমত্ত গাঙ্গ
প্রতি সকাল আমি পাড় ভাঙ্গা রিক্ততায় নিঃস্ব
তাই বলে কি দখিনা বাতাস অনাস্বদিত হবে
জোনাকীর খুনসুটি থেকে হবো বঞ্চিত!
হাসির আলোক বাস্তবে নাই বা হলো
আবছায়া পরাবাস্তবে লীন হোক
পাড় ভাঙ্গা গাঙ্গের ঢেউয়ে ভেসে চেয়ে থাকি সেদিকে।

Thursday, September 13, 2018

অনুকাব্য ৩


১.
নীল পেয়ালার লাল শরাবে
মত্ত যারা নিশিদিন
তারাই আসল দুনিয়ালোভী
তাদের কিসের দ্বীন-বেদ্বীন
২.
দ্বীন ভিখারী চাইবি হতে
মসনদ তবু ছাড়বিনা
দুনিয়াদারী আঁকড়ে থেকে
আল্লাহকেতো পাবি না।
৩.
ভাবের কথা যতই বলো পেট ভরা
মাছ মাংসতে
রঙ্গিন ফানুস উঠতে উঠতে ফিরবে
আবার মর্ততে।