google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Showing posts with label এমন দেশের স্বপ্ন আঁকি. Show all posts
Showing posts with label এমন দেশের স্বপ্ন আঁকি. Show all posts

Saturday, September 22, 2018

এমন দেশের ন্বপ্ন দেখি


এই দেশে মানুষের মনে মায়া ছিল
পাড় ভাংগা কালো জলের ঢেউ ছিল
সরিষা ক্ষেতের মায়াবী হলুদ রঙ ছিল
ঘরে ঘরে বিন্নী ধানের খই ছিল

এই দেশে ভেজা মাটির সোদাগন্ধ ছিল
গোলাপ বকুল গন্ধরাজের ফুল ছিল
 লাল গোলাপি সাতরংগা রঙধনু ছিল
বৃষ্টি শেষে অলস বিকেল গান ছিল

ককিল শায়খ বউ কথা কও সুর ছিল
রাখাল কিষাণ ধান ভাংগানোর গান ছিল
গাছির ছেনী খেজুর রসের ঘ্রাণ ছিল
বরশি ছিপে কই মাগুরের ঝাঁপ ছিল

ছই তোলা নাও নাইওর যাওয়ার চল ছিল
বৈঠা হালে মাঝির গালের গান ছিল
পিঠা পুলি পায়েশ খাওয়ার দিন ছিল
রাত প্রহরীর পহরান্তের হাঁক ছিল

উঠান ধারে অনংগ বউ চাইছিল
লাংগল কাঁধে প্রিয়তম তার ফিরছিল
বাসন্তী ফুল দল মেলে সব দুলছিল
ভালবাসার মিষ্টি বাতাস বইছিল।