google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Showing posts with label ছয় নয়ে নয়ছয়. Show all posts
Showing posts with label ছয় নয়ে নয়ছয়. Show all posts

Wednesday, September 26, 2018

ছয় নয়ে নয়ছয়


তোর দেখা সংখ্যাটা ছয়
আমার কাছে নয়
নয় ছয়ের এই গোলমালে
হতে পারে নয়ছয়
তুই দেখলি দাঁড়িয়ে পুবে
পশ্চিমেতে আমি
ছয় হয়ে যায় নয়ের আকার
উল্টে দিলে ভুমি
দেখলাম আমি একসাথে তুই
একই রঙ্গের ছবি
ভাবতে গেলেই বদলে যাবে
বেঢপ রঙ্গের কালি
ভাবনা হলো সতীন সবার
তোর বা আমার কাছে
ভাবতে গেলেই নয়ের ছয়ের
গোলটা যাবে বেধে।