google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Showing posts with label প্রেয়সীর আবছায়া. Show all posts
Showing posts with label প্রেয়সীর আবছায়া. Show all posts

Tuesday, September 18, 2018

প্রেয়সীর আবছায়া


আমার দখিনা দুয়ার খোলা উত্তরের জানালাও
বাতাসের অবিরল আসা যাওয়া কি বন্ধ করতে পারি?
খাটের মশারি খোলা বিদ্যুতের বাতিগুলিও
জোনাকীর আলোকে কি আমি ম্লান করতে পারি?
মনের গহীন গাঙ্গে ঢেউ খেলে অবিরল
ছইয়ের আড়াল থেকে ঘোমটা চেরা হাসির আলো
রোজ রাতে ঢেউ ভেঙ্গে পাড়ি দেই প্রমত্ত গাঙ্গ
প্রতি সকাল আমি পাড় ভাঙ্গা রিক্ততায় নিঃস্ব
তাই বলে কি দখিনা বাতাস অনাস্বদিত হবে
জোনাকীর খুনসুটি থেকে হবো বঞ্চিত!
হাসির আলোক বাস্তবে নাই বা হলো
আবছায়া পরাবাস্তবে লীন হোক
পাড় ভাঙ্গা গাঙ্গের ঢেউয়ে ভেসে চেয়ে থাকি সেদিকে।