১.
মসজিদ
আর মন্দির বড় আজব জায়গা ভাই
ধনী
গরীব নির্বিশেষে হেথা সবাই ভিক্ষা চাই
বর
যাত্রায় দেখবে সবাই তোমার আগে আগে
শব
যাত্রায় সবাই পিছে কেউ যাবে না আগে
এমনি
করে সুখের দিনে সবাই আগেই রয়
দুঃখের
দিনে যে যার মতো কেউতো করো নয়
মোমবাতিটা
জ্বালো করতে মৃত লোকের স্মরণ
জন্মদিনে
সেটাই নিভাও অদ্ভুত সব করণ
২.
নুনের
মতো জ্ঞান দেয় যে তাকেই বন্ধু মানো
মিষ্টি
কথার পিছেই থাকা দুষ্টটাকে জেনো
পিপড়ে
কভু ভিরবে না তিতকে নুনের কাছে
কামড়ে
দিতে ছাড়বে না সে মিষ্টি যেথায় আছে
৩.
দেয়াল
গাঁথা পেরেক একাই
বইল
যত বোঝা
ঝুলতে
থাকা ছবিই জানে
প্রশংসাটা
সোজা
৪.
সত্য
পথে কেউ চলে না বাঁকা পথেই মজা
বুঝলোনা
সে পথটা বাঁকা আগুন পানে সোজা
দুধ
বেঁচে খায় সেই অভাগা সারা গাঁয়ে হাঁটে
মদ
যে বেচে সবাই কেন তার দোকানেই ছোটে?
জল
মেশালে নিব না দুধ হুমকি জোটে সদাই
মদে
আবার নিজের হাতেই বরফ জলটা মেশাই
৫.
একই
ঘরে থাকতে পারে বেদ বাইবেল কোরান
গ্রন্থাগারে
কেই বা কবে এদের লড়াই থামান
লড়েন
যারা এসব নিয়ে তাদের তরেই বলি
লড়ার
আগে আসেন একটু কেতাব কোরান পড়ি
৬.
মানুষ
বড়ই আজব প্রাণী সৃষ্টি জীবের মাঝে
সবার
চেয়ে সবচেয়ে জ্ঞানী সেরা সকল কাজে
বুদ্ধি
কিন্তু সবার আছে মানুষ কেন সেরা
হুদয়
মাঝে বিবেক আছে সেটাই জ্ঞানের রাজা
বিবেক
দিলেন সৃষ্টি করে মন্দ ভালো বুঝ
মন্দ
রেখে ভালোর কাজে হৃদয় দিয়ে ঝুঝ
তবেই
হবে আসল মানুষ সৃষ্টি কুলের রাজা
বনের
রাজা জলের রানী সবাই তোমার প্রজা।



