আপনি কি সৌখিন কবি? আপনার কবিতা অনলাইনে প্রকাশ করতে চান? সদস্য হিসাবে যোগ দিয়ে আপনি চাইলেই আপনার কবিতা এখানে প্রকাশ করতে পারেন। সদস্য হিসাবে যোগ দেয়ার জন্য আপনার জিমেইল ঠিকানাটি দিয়ে অনুরোধ করতে পারেন। পাশাপাশি আসরের অন্যান্য কবিদের কবিতা পাঠ এবং মন্তব্য আদান-প্রদানের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
Thursday, September 13, 2018
পরিবর্তন
জানালা খুল্লেই দখিনা হাওয়া,
জানালা খুল্লেই মেহগনি বন।
ভালোবাসি ঘরময় বাতাসের আসা যাওয়া,
তবুও জানালা আর খুলিনা এখন।।
জানালা খুল্লেই মেহগনি বন।
ভালোবাসি ঘরময় বাতাসের আসা যাওয়া,
তবুও জানালা আর খুলিনা এখন।।
Tuesday, September 11, 2018
মহররম অনুকাব্য
১.
মোহররমে হিজরী
শুরু হয়
পবিত্র আর ভীষণ
পূণ্যময়
সম্মনিত চারটি
মাসের মাঝে
মোহররমই প্রথম
হয়ে আসে
আশুরা দিন মিলবে
এ মাসে
রাখো রোজা সে
পুণ্য দিবসে
বছরব্যাপী পাপের
সমাহার
করবে রোজা
পুড়িয়ে ছারখার।
২.
মহররম বলছে ডেকে
ত্যাগের দিকে
বাড়াও জোড় কদম
ত্যাগটা কঠিন, ভন্ড বলে তাই
করো শুধু মাতম।
৩.
আজও সকল
সীমারেরা
খড়গ হাতে ঘোরে
তাই বলে কি
ঈমামেরা
সত্য হতে ফেরে
৪.
পুণ্য খুনে লাল
হলো দেখ
কারবালার
প্রান্তর
বসরাই গোলাপ সে
খুন পিয়ে
লাল করে অন্তর
৫.
হায় হাসান হায়
হোসেন
মাতম বন্ধ করো
শহীদ তারা যে
কারনে
সে কাজটাই করো
৬.
কারবালা ভীম রণে
যুদ্ধের দামামা
ফোরাতের তীর
রাঙ্গা রক্তের লালিমা
শত বীর লড়ে যায় তলোয়ার
চমকায়
মাটিতে লুটায়ে
শির আমামা উপরে রয়
Monday, September 10, 2018
স্মৃতির ঠাস বুননে স্বপ্নের চাষ
এদিক ওদিক
তাকিয়ে কি খুঁজছিস
আমি তোকে বলেছিলাম
কোন একদিন আমরা
হারিয়ে যাব
হাহা করে
হেসেছিলি তুই!
যেন আমরা সত্যিই
কোনদিন হারাতে পারি না
আজ দেখ! খুব মনে
করে দেখ
স্তব্ধ কোন
সন্ধ্যার বৃষ্টিতে আমরা মূক ও মৌন
আমাদের অতৃপ্ত
আত্মার ক্রন্দন ধ্বণি
গুমড়ে উঠছে যেন
পিরামিডের ভিতর আত্মার শ্বাস
হৃদয়ের আবেগগুলি
বাঁধা আছে অদৃশ্য তন্ত্রীতে
তড়িতাহতের মতো
মাঝে মাঝে কি কেঁপে উঠে
স্মৃতির ঠাস বুননে
আজ চাপা আছে
আমাদের অবিরল অবদমিত
ইচ্ছেগুলি
তবুও স্বপ্নবুনি! স্বপ্নেরা খেলা করে গহীন কন্দরে
ক্ষুদ্র ক্ষুদ্র
আবেগ খামারে চাষ করে স্বপ্ন বানাই
সেই স্বপ্ন খুঁজছিস
তুই?
তবে আয়, স্বপ্ন গেঁথে
গেঁথে সম্ভাবনা বানাই।
Sunday, September 9, 2018
নিজের তোকে ঘা দিবি
ওরে বোকা
খাচ্ছ ধোঁকা
শুনছ নেতার
ভাষন টি
বকবকিয়ে
খাচ্ছে গিলে
তোমার মাথার
মগজ টি
যাচ্ছে বলে
সমান তালে
আবোল তাবোল
যাচ্ছে তাই
দিচ্ছে সবই
সুখের কাঠি
মত্ত মাদল
বাজছে তাই
তোমার মনের
ফুল বাগানে
বাজিয়ে দিয়ে
সুখের বীণ
নিচ্ছে কেড়ে
আড়াল করে
তোমার সকল
দিন রঙ্গিন
তাইতে বলি
ওই অভাগা
আর কতকাল
ঘুম দিবি
উঠবি জেগে
এবার থেকে
নিজের তোকে
ঘা দিবি।
ঢাকায় নাকি উড়ছে টাকা
ঢাকায় নাকি উড়ছে টাকা
আকাশ বাতাস জুড়ে
তাইতো আমি এলাম তেড়ে
লঞ্চ বাসে রেলে।
দেখছি ঢাকায় খুঁজছি টাকা
পাচ্ছি নাতো খোঁজ
আমার মতোই হাজার পাগল
ঘুরছে হররোজ।
টাকার পিছে ঘুরছে সবাই
নেশার ঘোর লাগা
টাকায় ঘুম টাকায় স্বপন
টাকায় বাঁচা মরা।
সৎ-অসতের ধার না ধারে
টাকা আমার চাই
চোর পুলিশ বা চাকরীজিবী
বিভেদ কোন নাই।
সবার টাকাই আমার টাকা
কে বলেরে পাপ
টাকাই আমার জীবন মরন
টাকাই আমার বাপ।
কোথায় ঢাকায় টাকা উড়ে
সত্য এটা নয়
টাকার জন্য জীবন মরন
জীবন এটা নয়।
সূরা আল-মুলক আয়াত ১-৩ অনুবাদ
পূণ্যময় তিনি মালিক মহান
তিনি বেনিয়াজ
সকলের উপর সর্ব শক্তিমান
তিনি ইমতিয়াজ
সৃজিলে তুমি জীন ইনসান
হে মহাক্ষমতাধর
কর্মের মান করিতে যাচাই
আধার করুনার
তিনি সাজালেন সপ্ত আকাশ
নীলের থরেথরে
যতই খুঁজো সৃস্টিতে খুঁত
পাও কিরে?
দৃষ্টি তোমার আকাশ পানে
আবার ফেরাও
আকাশে কি কোন ফাটল
দেখতে পাও?
(সূরা আল-মুলক আয়াত ১-৩)
Tuesday, September 4, 2018
মেঘ প্রিয়া
তোর আঁচল কালো মেঘ যেন
বাতাসে
উড়ছে চুল
তোর
হাসিতে ঝর-ঝর ঝরে
কদম
কেয়ার ফুল
তোরে
খুঁজে ফিরি দিগন্ত জুড়ে
আকাশ
যেখানে শেষ
দিগন্ত
লোকে মেঘ চিরে পাই
তোরই
হাসির রেশ
মেঘের
নামে দিলাম যেই চিঠি
আকাশের
নীল খামে
বলল আকাশ
ওরে মেঘ চোরা
আমার
প্রিয়ার নামে !
আকাশের
রঙ কালো হয়ে উঠে
কষ্টের
কালো জমায়
তারেই কিনা তুই করলি চুরি
আমার
বুকেযে ঘুমায়।
Subscribe to:
Posts (Atom)









