এসেছে নতুন চাঁদ কুরবানীর
বাঁকা হাসিতে তার দেখ আহ্বান
ইবরাহীমের সেই প্রভু অন্তপ্রাণ
আবারও চায় তোর খুন দিলিরের।
বাঁকা হাসিতে তার আছে উপহাস
মনের পশুকে সব মনেতে রেখেই
বনের পশুকে সব করেছ জবাই
তাই বাঁকা হাসি দেয় জিলহজ্ব মাস।
“জাকাত লইতে এসেছে ডাকাত চাঁদ”
দে রাগ পাপ ঘৃণা সব কুরবানী তোর
(বল) আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল
হামদ।

No comments:
Post a Comment