google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Wednesday, June 6, 2018

“রাবিশ এবং বোগাস”


তোরা রাবিশ এবং বোগাস
তোরা রাবিশ এবং বোগাস
জিনিসপাতির দাম বেড়েছে
কে করে বকওয়াজ?

মাছ মাংস কি খেতেই হবে
তোমার আমার ভাই?
ওসব তো ভাই মাল ওয়ালাদের
দামের কথা নাই।

চালের কথা ডালের কথা?
ওর আবার দাম কি?
ওই খেয়েই তো গরীব বাঁচে
না বাঁচলেই বা কি!!


আমার আছে হাজার কোটি
সুইস ব্যাংকে একাউন্ট
দু-দশ টাকা বাড়লে কি হয়
রাবিশ যত ভ্যাগাবন্ড।

যতই বলেন রাবিশ বোগাস
এসব কথার ভিত্তি নাই
মানুষজন যে কষ্টে আছে
আবুল মামার চিত্তে নাই।

সকল মালের দাম বেড়েছে
বলছে কথা জনতায়
শুধু আবুল মালের দাম বাড়েনি
এই কথা কি সত্য নয়!!

No comments:

Post a Comment