google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Monday, June 4, 2018

“গাধার খায়েশ”


এক কৃষকের বাড়ীতে
বাঁধা ছিল দড়িতে
গাধা এবং গরু
গল্প হলো শুরু।

দুধ দেয় রোজ গরুতে
খৈল ভুষি খায় চাড়িতে
খায় আর জাবর কাটে
গাধার দু-চোখ টাটে।

গাধার খাটা খাটতে থাকে
চাবুক শপাং পরতে থাকে
গাধার তবু রা নাই
খাটার কথা না নাই।

বলল গরু রাগ করে
ব্যাপারটা কি বলবি রে
খাটিস সারাক্ষণ
পাইলি নাতো মন।

খাবারে নাই কমতি মোর
চামড়া লেগে যাচ্ছে তোর
আছিস তবু কেলিয়ে
যাচ্ছিস নাতো পালিয়ে।

বলল গাধা ও গরুজী
মালিক বদ ও মেজাজী
তবুও আমি খুশি
আপন মনে হাসি।



মালিকের আর কেই আছে
বুড়া আর বুড়ীর সকাশে
সুন্দরী ঐ মেয়েটা
ঐতো চাষার পুরোটা।

সুন্দরী ঐ মেয়েটা
পড়া লেখায় বারটা
পরীক্ষাতে বসলে পরে
প্রতিবারেই ফেল করে।

তার সে ফেলের খবরে
রাগী চাষা রাগ করে
বুড়ী চাষী দাওয়ার পাড়ে
বিড় বিড়িয়ে গাল পারে।

দই দুধ ঘি খাস খালি
পড়ার সময় দেস তালি
পাইলে ফেলের খবরি
কম্ম এবার কাবারি।

পড়ার মতো পড়লে পড়া
চলবে তোমার লেখা পড়া
নইলে পড়া বাদ দিয়া
গাধার লগে দিমু বিয়া।
(তাই)
যতই চাষা রাগ করুক
চাবুক চালাক দোষ ধরুক
মার খাই আর মাল টানি
আশায় আশায় দিন গুনি।

No comments:

Post a Comment