google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Wednesday, October 31, 2018

চিরকুট সিরিজ ১


চিরকুটঃ ১
আকাশ নীলের চোখের জলে
ডুবে যখন বেলা
তখন রামধনুতে ফুটে উঠে
কান্না ভেজা রেখা

চিরকুটঃ ২
জোস্ৎনার জল চুইয়ে পরে
শিশির কণার সাথে
মরা খালের জীর্ণ গতর
যৌবনে ভরে উঠে

চিরকুটঃ ৩
মনের ঘরটা সাফ করে নাও
মাফ চাও তার দরবারে
পাপের হতে দূর হেঁটে যাও
ক্ষণ দিন মাস বৎসরে

চিরকুটঃ ৪ (সূরা আল-ইমরান-১৩০)
ঈমানদারে শুধায় খোদা সাবধান হও ওরে
সুদ খেয়োনা অপর হতে চক্রবৃদ্ধি হারে
অবিরত খোদায় স্মর তাঁকেই ভয় করো
দুই দুনিয়ার কল্যাণ যত ততই পাবে আরো

চিরকুটঃ ৫
হাসি তোমার মিছরির ছুড়ি
বিষাক্ত নীল বিষে
চোখের জলে বিরাট ভ্রম
কুহক অন্তরে



রুবাইয়াতঃ ৩


আঁধার যখন ঢাকবে আকাশ
       বিষের নীল রঙ মেঘে
ঝরবে না মেঘ বৃষ্টি হয়ে
       তাই বিরহীর প্রাণ কাঁদে
এই পৃথিবী মুখ ফেরালো
গড়তে নতুন আকাশ এক
কান্না ভুলে ঝরতে দিও
প্রিয় তোমার বুক বেঁধে।।


রুবাইয়াতঃ ২

যখন ডাকে খোদার পথে
  যাসনা কেন কে ঠেকায়?
জানিসনা তুই শয়তান আছে
  ভ্রান্ত দ্রষ্টা ভুল বোঝায়
নিত্য ভুলের মধ্যে রেখে
পাপের বোঝায় সেই ডোবায়
সাবধান মনে রাখিস ওকে
অভিশাপ দেয় স্বয়ং খোদায়

Tuesday, October 30, 2018

রুবাইয়াতঃ ১

পুরুষ তুমি ভাবছ সফল
   ছুয়েঁই তার শরীর খানা
আসল কথা বেকুব তুমি
   শরীরে নেই সফলতা
সৌষ্ঠবে মদ দেহে তাহার
দম ফুরালেই হবে মাটি
স্তনের ঠিক একটু নীচের
হৃদটা ছোঁয়াই সার্থকতা।

Sunday, October 28, 2018

সূর্য পোড়া রাত


প্রতিদিন প্রতিসময় এক অনৈর্ব্যত্কিক সকাল আসে
এক লম্বা নির্ঘুম রাত্রি শেষে দূরাগত স্বপ্নের মতো
যে সূর্যটা ডুবে যায় অন্ধকারের অতল গহ্বরে
সারারাত আকাশের কোন এক কোনে ডুবে
পুরতে থাকে ভাটার ইটের মতো
ঘুমহীন আকাশের হৃদয়ের জলন্ত উনুনে
পুরতে পুরতে উদগীরন করে ধোঁয়া ও অনল আভা
প্রতি প্রত্যুষে যে আগুন জ্বলতে দেখ ভোরের আকাশে
সেখানে রাত্রি পোড়ে সূর্যের সাথে সাথে
পোড়া রাত্রির গা থেকে আসে ভোরের সুবাস
পোড়া রাত্রির আগুন বয়ে আনে ভোরের বাতাস
পোড়া রাত্রির চোখের জল শুকতারা হয়ে আসে
শুধু ঘুমহীন দুচোখ ধোঁয়াহীন আগুনে হৃদয় পোড়ায়


Thursday, October 18, 2018

আমি ছাড়া এখন তুমি


আমি ছাড়া এখন তুমি হয়ত অনেক ভালো আছ
কাজল কালো দু-চোখ এখন
উসলে না আর দিঘীর জলে
হয়ত পাবে সুখের ছোঁয়া
অন্য কারও বুকের ওমে
তোমার আকাশ নীলের মাঝে
উড়ছে ঘুড়ি রঙ্গিন ফানুষ
হালকা হাওয়ার পলকা মেঘে
হৃদয় জুড়ে প্রেমের পরশ
আমি ছাড়া এখন তুমি হয়ত অনেক ভালো আছ
নেই জ্বালাতন টেক্সট টেলিফোন
অপেক্ষা নেই, নেই আলাপন
হয়না দেখা স্মৃতির পাতা
মস্ত কাজে ব্যস্ত ভীষণ
বইয়ের পাতায় শুকনো গোলাপ
বেলীর মালা আপনি ঝরে
মেঘ বৃষ্টির মায়ার সময়
মায়ার মানুষ জড়িয়ে রাখে
আমি ছাড়া এখন তুমি হয়ত অনেক ভালো আছ
একটু নিরব ছায়ার আঁধার
একটু কাছে টানলে ডোড়ে
ওষ্ঠ তোমার খুঁজত অধর
এখন বাঁধে আত্মজারে
প্রেমসাগরে ঢেউ খেলেছে
লুকোচুরির দুপুর বেলায়
এখন অনেক দুপুর আসে
ভাসতে নারি প্রেমের ভেলায়
আমি ছাড়া এখন তুমি হয়ত অনেক ভালো আছ
ডুব সায়রে প্রেম খেলিছে
বাহুর ডোড়ে বুকের ওমে
ভালোবাসার মূর্তি যুগল
আলোর পাশে ছায়ায় কাঁপে
স্মৃতির ডালি রাখছ ঢেকে
গভীর কালোয় পর্দা আঁধার
যাচ্ছ ঘাসের শিশির দলে
রাখছে সেটাও চিহ্ন পথের
আমি ছাড়া এখন তুমি হয়ত অনেক ভালো আছ
হয়ত তুমি অগোচরেই নোনা জলের চিহ্ন মোছ
হয়ত মোটে দাগ কাটে না তোমার আমার গোপন প্রণয়
হয়ত শুধু একাই আমি ভাসছি নিতুই ভালোবাসায়
তুমি শুধু ভালো থেক আমাকে নাই রাখলে মনে
বরং ভালো ভুলেই যেও গোপন প্রণয় নেই যে মানে।