চিরকুটঃ
১
আকাশ
নীলের চোখের জলে
ডুবে যখন
বেলা
তখন
রামধনুতে ফুটে উঠে
কান্না ভেজা
রেখা
চিরকুটঃ
২
জোস্ৎনার
জল চুইয়ে পরে
শিশির
কণার সাথে
মরা
খালের জীর্ণ গতর
যৌবনে
ভরে উঠে
চিরকুটঃ
৩
মনের
ঘরটা সাফ করে নাও
মাফ চাও
তার দরবারে
পাপের
হতে দূর হেঁটে যাও
ক্ষণ দিন
মাস বৎসরে
চিরকুটঃ
৪ (সূরা আল-ইমরান-১৩০)
ঈমানদারে
শুধায় খোদা সাবধান হও ওরে
সুদ
খেয়োনা অপর হতে চক্রবৃদ্ধি হারে
অবিরত
খোদায় স্মর তাঁকেই ভয় করো
দুই
দুনিয়ার কল্যাণ যত ততই পাবে আরো
চিরকুটঃ
৫
হাসি
তোমার মিছরির ছুড়ি
বিষাক্ত
নীল বিষে
চোখের জলে
বিরাট ভ্রম
কুহক
অন্তরে




