google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Showing posts with label বর্ষা বানায়. Show all posts
Showing posts with label বর্ষা বানায়. Show all posts

Tuesday, June 13, 2017

"বর্ষা বানায়"


দোদ্যুল দুল
কানের দুল
আয় বৃষ্টি
কদম ফুল

হাওয়ার বেগ
উড়ছে মেঘ
তাহার চুল
কৃষ্ণ মেঘ

ফুটছে কাশ
স র্ব না শ
জল কাঁদা
খেলছে হাঁস

দুলছে তরু
দুলছে বন
বর্ষা বানায়
দোদ্যুল মন।