বৃষ্টির কণাগুলো যেন মুক্তার মতো ঝরে
সোদা গন্ধময় ভেজা মাটি
কখনও কি ছুয়েঁ দেখেছ?
যেদিন পত্র-পল্লব ভেঙ্গে বৃষ্টি এলো
থকথকে কাদা লেগেছিল আমার নগ্ন পায়ে
আমি দুহাত বাড়িয়ে সেই মুক্ত কণায় স্নাত হতে-হতে
মৃত্তিকায় মিশে গেয়েছিলাম, আমি মৃত্তিকা
আমার নগ্ন বক্ষে জেগে উঠে লজ্জাবতীর গাছ
আমার নগ্ন পিঠে গজানো ব্যঙ্গের ছাতা
ভেজা ডানা প্রজাপতি পরে থাকে আমার বুকের ঘাসে
আমি মৃত্তিকা বলেই
আমার নগ্ন শরীর জুড়ে
শুধু বৃষ্টি নামে - শুধু বৃষ্টি নামে।
No comments:
Post a Comment