google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Thursday, July 18, 2019

লুংগী খুলে পাগড়ী বাঁধ।

হালাল খাবার খাইতে হবে
জোব্বা ইকাল মাথার পর
নাইটক্লাব টা হালাল হলো
কোথায় হালাল মদের ভাঁড়?
তোমার কণ্ঠলগ্না অষ্টাদশী
টাইট টপ আর জিন্স পরে
হালাল বিফ স্টেকের সাথে
ভদকা ওয়াইনের পেগ মারে
মোছটা তোমার বেঢপ বড়
খুব জরুরী ছাটতে হয়
শ্যাম্পেনেতে ডুবলে ঐ মোছ
পুরোটাই যে মাকরুহ হয়!
হালাল হারাম চিনলিনারে
বুঝলিনা শয়তানের ফাঁদ
ভন্ডামীতে খুব সরেস আছিস
লুংগী খুলে পাগড়ী বাঁধ।
#abmalmamun

বাংলার মাটি দুর্বার ঘাঁটি

বাংলার মাটি দুর্বার ঘাঁটি
কোটি তৌহিদী জনতার
এখানে কভু ঠাঁই পাবে নাকো
কোন গাদ্দার ও হানাদার
আমার স্থলে মিশে আছে জানি
কোটি শহীদের রক্ত
কোটি কোটি চোখ অশ্রু ঝরায়ে
আমার সাগর লবনাক্ত
আমার শিকর পাবে নাকো খুঁজে
দিল্লি বা ওয়াশিংটন এ
আমার শিকর প্রথিত আছে
দূর আরবের মরুদ্যানে
লর্ড ক্লাইভেরা সাবধান হও
দেশীয় মীরজাফর ও
রক্ত সাগর পারি দিয়ে পাবে
কোটি মুজাহিদ আরও
সীরাজেরা কভু মরে না বাংলায়
মীরজাফরেরা শোন
হীরাঝিলে যতই মন্ত্রণা হোক
সীরাজ ডড়ে না কোন
এক পলাশীতে ডুবেছে সূর্য
পরাধীনতার গ্রহণ এ
লাখো কোটি প্রাণ পাজর বেঁধেছে
স্বাধীন সূর্য বরণে।
শত কোটি প্রাণ সম্মুখে যার
আরবের রাহাবার
"লংঘিতে হবে রাত্রি নিশীথে
যাত্রীরা হুশিয়ার"
#abmalmamun

উন্নয়নের ফেরিওয়ালা

আছে উন্নয়নের ফেরিওয়ালা
উন্নয়ন কি নিবেন?
মীরপুরকে বানায়ে দিবে
সিংগাপুরের মতন
একই পথে বাস চলবে
রিকশা এবং নৌকা
একই ডালে গাইবে বসে
কোকিল এবং কাউয়া
একই ঢংয়ে গাইবে বাউল
রক কিংবা র‍্যাপ
উন্নয়নের ঠেলায় ঘুঁচবে
জেনারেশন গ্যাপ
জিদান ভাবে প্যারিস ভেবে
হাতিরঝিলের ঢালে
শিন নদীকেই বাংলাদেশে
বুড়িগঙ্গা বলে
আমষ্টারডাম চাঁটগা হতে
খুব বেশী নাই বাকী
কানা বাবুল বলছে হেসে
হাম গন্ডলারই মাঝি
আইএমএফ লোন দিতে চায়
চীন জাপানে ঋণ
ঋণের বোঝার ভারেই হবে
সার্বভৌম লীন
প্রতি শিশুর মাথায় আছে
লাখো ঋণের বোঝা
কেমনে উঠবে বেড়ে ওরা
কোমড় করে সোজা?
জনপদ সব ভাসছে দেখ
ভুল ভেবোনা মোটে
ভাসছে শহর নদী ও গ্রাম
উন্নয়নের স্রোতে
সবাই নিজের ধৈর্য ধরুন
আছে ফেরীওয়ালা
টিনের চশমা লাগিয়ে দেখুন
উন্নয়নের মেলা।
#abmalmamun

বরষার কাব্য

মেঘলা আকাশের সাথে মনের মিল
সন্ধ্যার মতো প্রগাঢ় অভিমান নিয়ে
অশ্রুর মতো টুপটাপ ঝরে পরে বৃষ্টি
ফুলের বৃন্ত ছুঁয়ে ঘাসের জমিন তক
মন ও মননের গভীর কন্দরে
ভিজে উঠে স্মৃতির কোলাজ
যেন অসীমের নীলাম্বর থেকে ভেসে আসা চেনা ডাক
ঝমঝম বরষার সাথে ধুয়ে যায় ধুলি
কাঁচা মাটির কাঁদা পথ হতে প্রিয় পদরেখা
তেপান্তরের মাঠে ভেজা ঘাস ঘাটফুল
কদমের গা বেয়ে চুইয়ে পরে ভালোবাসা রেণু
অঝোরে ঝরা জল ভেজায় ফুল কারও কালো চুল
টিনের চাল চোখের কাজল চাষের ভুঁই
তবে ভেজাও মন বুকের জমিন।

Tuesday, May 7, 2019

চিরকুট সিরিজ ৭

চিরকুটঃ৩১
সংস্কারের বক্তৃতা দাও
তকমা তোমার সাধু
নিষিদ্ধতার আগুন জ্বালাও
রক্ষিতাতেই মধু

চিরকুটঃ৩২
তেতুল পাতা চিরি চিরি
স্বাদে বড়ই টক
বসলে পাশে হাসলে পরে
লাগে খুবই ঢক

চিরকুটঃ৩৩
একলা নিষীথ খুব গোপনে
নিষিদ্ধ প্রেম পরকীয়ায়
যাচ্ছে গলে মোমের শরীর
নিভছে আগুন ভোরের বেলায়

চিরকুটঃ৩৪
দিনের আলো ফুরিয়ে গেলে
রাতের আঁধার ডাকছে ওই
বন্ধ সকল রং তামাশা
সারাদিনের হিসাব কই

চিরকুটঃ৩৫
মেঘ বাদলের দিন ফুরালো
আসলো সফেদ শীত কুয়াশা
ঝরা পাতার মতোই জীবন
ঝরবে যতই থাক পিপাসা।

Thursday, February 14, 2019

রুবাইয়াতঃ ৬

ঢেউয়ের তালে ভাসিয়ে জাহাজ
         দিগন্ত ছুতে চায়
ছুটছি সকল পিছন ফেলে
        সে কোন অজানায়
স্বপ্ন সকল নিয়ে বুকে
অজানা সুখ ধরবো বলে
দূর হতে ফের নিজকে
দেখি তোমার আঙ্গিনায়।

Wednesday, January 2, 2019

চিরকুট সিরিজ ৬


চিরকুটঃ ২৬
সম্পদ খাবে লোকে
আর দেহ খাবে পোকে
জন্ম থেকে মৃত্যু
এই তার মানে

চিরকুটঃ ২৭
ভুলে গিয়ে যদি ভালো থাকো
তবে তাই হোক
চৈত্রের খরতাপে অবিরাম জ্বলে পুড়ে
মেঘেরা শুকাক

চিরকুটঃ২৮
আঁধারের পর্দা চিড়ে আসে আলোর প্রভাত
নতুন স্বপন কত উকি দেয় মনে
স্বপনের দাঁড় বায় শত ডিঙ্গা কোষা
কত শত ডুবে যায় আঁধারের কোণে

চিরকুটঃ২৯
পাতা ঝরার দিন এলো আজ
পর্ণমোচীর বনে
পুরনো সকল পাতা ফেলে দাও
নতুনের আবাহনে

চিরকুটঃ৩০
শিক্ষা তোমার অনেক আছে
কন্ঠে নারীর মুক্তিকামী
ঘোর নিশীথের নিষিদ্ধ রাগ
আড়ালে খুব ত্রিকোণপ্রেমী

Saturday, December 29, 2018

চিরকুট সিরিজ ৫


চিরকুটঃ ২১
তোমার ভোগে কম হয়ে যায়
চাইলে তুমি ফেরাও হাত
দিন শেষে যেই চাইবে হিসাব
আসবে গভীর আঁধার রাত

চিরকুটঃ ২২
প্রেম যদি খাঁটি হয়
সহজে তা মরে না
খাঁটি প্রেম খাঁটি কিনা
দূরে রেখে যাচ না

চিরকুটঃ ২৩
বর্ষা ঝাপটিায়
জানালার আরশীতে
হৃদয়টা তরপায়
নয়নের বাষ্পেতে

চিরকুটঃ ২৪
কিসের সুখে গা ভিজালি
অল্প ছিটা বৃষ্টিতে
তারচে ভালো যাচ্ছি পুড়ে
অনল সম খরাতে

চিরকুটঃ ২৫
স্বপ্নে বিভোর হয়ে কাটালি যে রাত
কত যে গোলাপ বাগান প্রেয়সীর হাত
নেই জ্বরা কষ্ট সুখী সব সুখে
জেগে উঠ সম্মুখে তোর কঠিন প্রভাত

Monday, December 3, 2018

চিরকুট সিরিজ ৪


চিরকুটঃ ১৬
ভোটের সময় আসলে নেতা
ভোট মাঙ্গে হাত জোড় করে
ভোটের পরে নেতাই তখন
সবার আগে ল্যাঙ্গ মারে

চিরকুটঃ ১৭
বোতল পানি ফোঁস করে কেন
প্রশ্ন মনে ভোটারের
ফোঁস পানি টা খাওয়ানো মানে
ভোটার বোকা বানানের

চিরকুটঃ ১৮
হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা
জিতলে এবার ভোটে
রড নেহী ও বাঁশ ভরেগা
ডেভেলপমেন্ট বটে

চিরকুটঃ ১৯
বয়স যখন উনিশ কুড়ি
রঙ্গিন চোখে রুপ দেখি
পলক ফেলেই তাকিয়ে দেখি
বন্ধুরা সব বুড়া বুড়ী

চিরকুটঃ ২০
আঙ্গুর ফল টক হয়
ছুঁতে যদি না পারি
ঝরে যদি লোভের লালা
ছুঁতে দিও না নারী