google-site-verification: google7ef4faaf40a2de92.html

Pages

Monday, December 3, 2018

রুবাইয়াতঃ ৫


অনেক কাজে ব্যস্ত ভীষণ
       অবসর নেই মোটে
সকাল সন্ধ্যা বিকেল দুপুর
       ব্যস্ততাটাই জোটে
দিগন্ত ছোঁয়ার ইঁদুর দৌড়ে
ক্ষুদ্র বৃহৎ স্বার্থ হতে
কেটে যদি বাদ দিতে হয়
ভালোবাসাই কাটে।

Tuesday, November 27, 2018

রুবাইয়াতঃ ৪


রুবাইয়াতঃ ৪
সকল আলো শেষ হয়ে যেই
  আসবে আঁধার গভীর কালো
শেষ হবে সব কথার মালা
  সত্য মিথ্যা মন্দ ভালো
থাকবে না সে হাতটি মায়ার
টুটবে বাঁধন মুদলে আঁখি
বিরহের সেই আগেই প্রিয়
নিজের মতো বাঁচি চলো

চিরকুট সিরিজ ৩


চিরকুটঃ ১১
অন্য লোকের জন্য যদি
গর্ত করো খনন
অন্যলোকে কঠিন আগুন
করবে তোমায় দহন

চিরকুটঃ ১২
মেঘ বরষের ঝড়ের দিনে
বুকের মেঘে ঝড় উঠে
ঊর্দ্ধ পানে বৃষ্টি ঝরায়
কপোল ভিজে সেই সুখে

চিরকুটঃ ১৩
লালসাকে প্রেম বলে যে
প্রেমকে সে চিনল না
শরীর সাধক ভন্ড ভীষণ
পেল না প্রেম যমুনা

চিরকুটঃ ১৪
ঘোর আঁধারের ভোর নিশীথে
রক্ত ঝরে শিশির কণায়
পলাশ ফুলের চুইয়ে শরীর
ফুল ঝরে ভুলের পাতায়

চিরকুটঃ ১৫
ইচ্ছেগুলি শক্তি হারায়
বিষক্ষত আর সুধবে না
রামধনু রঙ যতই মাতাক
রঙ্গিন ফানুষ উড়বে না

Wednesday, November 14, 2018

চিরকুট সিরিজ ২


চিরকুটঃ ৬
ভালোবাসা নামেই শুধু একেবারে মৌখিক
লিপ্সাগুলিই তাড়িয়ে বেড়ায় যুগ আধুনিক

চিরকুটঃ ৭
ডাকলে কাছে ব্যস্ত ভীষণ
অজুহাতের শেষ নাই
ভালোবাসা মুখেই কেবল
ছলনার রৌশনাই

চিরকুটঃ ৮
জোস্ৎনা চুয়ায় মাঘী পূর্ণিমায়
যমুনার ঘোলা জলে
তীর ভাঙ্গা ঢেউ গুমরানো সুখ
জল মিশে যায় জলে

চিরকুটঃ ৯
শিউলী নিকানো ফুলেল উঠান
শিশির সিক্ত ঘাস
পায়ে দলে ফুল সুবাস বকুল
শীতের নরম মাস

চিরকুটঃ ১০
নিজের বুদ্ধি বিবেক দিয়ে
কাজ করে যাও বুঝে
পরের উপর ভরসা ছাড়
পর হবে না নিজে

Sunday, November 11, 2018

গন-র কথকতা


গনতন্ত্র গনভোট
গনবিপ্লব গনরোষ
গনভবন গনকন্ঠ
গনবাহিনী গনমানুষ।

গন হেথায় বড্ড কাজী
গন এর কথা কি জান?
কথায় কথায় বলছ গন?
গন এর কথা এবার শোন।

গন হলো তারাই সকল
যুক্তি দিয়ে ভাববে না
ভাবার কথা বললে পরে
মোটেই কেয়ার করবে না।

গন চলে হুজুগ বুঝে
জোয়ার দেখে সেদিক ধায়
যতই দেখাও পথের দিশা
বুঝানো তায় ভীষণ দায়।

গন-র কথায় নাও পলিসি
বাধবে যুদ্ধ ভীষণ ভয়
যারেই গন দেখতে নারে
যুদ্ধই সেথা গন-র রায়।

গন-র চোখে হিট সিনেমা
“বেদের মেয়ে জোস্ৎনা” হয়
“অপরাজিত” ভীষণ বাজে
যতই বিজ্ঞে ভলো কয়।

রাস্তা যদি থাকবে ভাঙ্গা
গন-র গালি থামবে না
নিজ ট্যক্সটা দেয়ার বেলায়
করতে চুরি ছাড়বে না।

নেতা বেটা কাজ করেনা
চুরির তালে দিন গুজরান
গন কষে গাল দিয়ে ফের
অফিসে হোয়াটসঅ্যাপ চালান।

ক্রিকেট খেলায় কথাই ধরুন
গালির সেরা ফিল্ডার কে?
সবচেয়ে বেশী স্লেজ করে যে
গন-র রায়ে সেরাই সে।

ঠিক যদিবা বলেই গন
অনেক ভুলের মাঝখানে
বুঝতে হবে ভুলের মাঝেই
ভুলেই সঠিক বলছে সে।

গন-র হাতে পয়সা আছে
তোল্লাই পায় ব্যবসায়ী মত
ভাবনা যাহার অভ্যেসে নেই
তুলবে মাথায় এ ক্যয়সা বাত।